জনগণের সাথে বেঈমানী ক‌রে শেখ হা‌সিনা টিকতে পারে‌নি: মামুনুল হক

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:১২
অ- অ+

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, জনগণের সাথে বেঈমানী করে শেখ হাসিনা টিকতে পারেনি আপনারাও টিকতে পারবে না।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমআ নামা‌জের পর বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা শাখা আয়োজিত শহীদ খোকন পার্কে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক ব‌লেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণকামী। তাঁর ভুল হলে সেটি ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব মনে করি। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করেছে। গণভোটে হ্যাঁ ব্যালটে ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ। আপনারা প্রায় ৫০ শতাংশ ভোটের রায় নিয়ে সরকারে গিয়ে ৭০ ভাগ মানুষের রায়কে কিভাবে অস্বীকার করলেন?

তিনি আরও বলেন, ভোটের আগে জুলাই সনদে স্বাক্ষর করলেও সরকার গঠনের পর জাতীয় সংসদে দাড়িয়ে সরকারের মূখপাত্র বলেছেন সেই সময় ভোটের জন্য তারা গণভোটের পক্ষে ছিলেন। দেশের মানুষ এমন দ্বিমুখী নীতি কোনভাবেই মানবে না। একই দিনে একই সাথে অনুষ্ঠিত গণভোটের রায় অস্বীকার করলে ধীনের শীষের বিজয়েরও বৈধতা থাকে না। গণরায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। অন্যথায় জনগণকে সাথে নিয়ে জুলাই সনদ গণভোটের রায় মানতে বাধ্য করা হবে।

মামুনুল হক বলেন, সরকারের সাথে আমাদের বিরোধ তৈরি হয়েছে সংবিধান সংশোধন এবং সংস্কার নিয়ে। আমরা সংবিধানের সংষ্কার চাই। কারন অতীতে ১৭বার সংবিধান সংশোধন হয়েছে। এক সরকারের সংশোধন আরেক সরকার পরিবর্তন করতে পারে। কিন্তু সংস্কার হলে কেউ সেটা পরিবর্তন করতে পারবে না। সেজন্যই আমরা সংবিধানের সংষ্কার চাই। তিনি বলেন, এদেশের আলেম ওলামারা জনগণের প্রতিটি আন্দোলনে রক্ত দিয়েছে। সবশেষ চব্বিশের ছাত্রজনতার আন্দোলনেও আলেম ওলামা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু বর্তমানে আলেমদের মাঝে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র সম্পর্কে আলেম সমাজকে সজাগ থাকতে হবে। বর্তমানে আলেম সমাজের ঐক্যের মহান সুযোগ তৈরি হয়েছে। রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে ইসলামী রাজনীতিকে শক্তিশালী করতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া মহানগরী সভাপতি আব্দুল মাজেদ আনসারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী বগুড়া মহানগরী সেক্রেটারী এএসএম অঅব্দুল মালেক, এনসিপি বগুড়া জেলা শাখার সভাপতি ইন্জিনিয়ার এমএসএ মাহমুদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালী, ছাত্র মজলিসের কেন্দ্রীয় নেতা আব্দুল আহাদ, খেলাফত মজলিস বগুড়া জেলা শাখার সভাপতি হাফেজ এহসানুল হক, সেক্রেটারী মুফতি মামুন রাহমানী , জেলা নেতা ইউসুফ নিয়ামতপুরী, মাওলানা শাহাদত হোসেন, মাওলানা তৌহিদুল ইসলাম ।

এর আগে মামুনুল হক জামিল মাদরাসায় যান। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদের সাথে সাক্ষাত করেন। তিনি বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমআর খুৎবা দেন এবং নামাজে ইমামতি করেন।

(ঢাকা টাইমস/৪সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4