‘ভালো হয়ে যাও মাসুদ’ বলা সেই কর্মকর্তা এবার ঢাকায়

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭
অ- অ+

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’— তৎকালীন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পর আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে চট্টগ্রামে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন শফিকুজ্জামান ভূঞা।

বিআরটিএর সেবা ও বিভিন্ন অনিয়ম নিয়ে এক পরিদর্শনের সময় কর্মকর্তা মো. মাসুদ আলমকে উদ্দেশ করে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’

ওই বক্তব্যের ভিডিও ওবায়দুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্ট একটি পরিদর্শনকেন্দ্রিক ঘটনার অংশ হিসেবে দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই মাসুদ আলমকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

দীর্ঘদিন পর সেই আলোচিত কর্মকর্তা এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হলেন। তবে প্রজ্ঞাপনে তাঁর বদলির কারণ হিসেবে শুধু ‘জনস্বার্থের’ কথা উল্লেখ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেপ্তার, মামলা ৪৪
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে পক্ষপাতহীনতা: শিক্ষার গুণগত মানের পূর্বশর্ত
পাকিস্তানের নতুন দরদ: বন্ধুত্বের হাত, নাকি পুরোনো স্বার্থের নতুন কৌশল?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা