আশুলিয়ায় বাসা থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০
অ- অ+

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সাধারণত সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রী পরিচয়ে তারা বাড়িটির একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। শুক্রবার রাতে কক্ষটি থেকে পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে। পরে ভোরে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই রাসেল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান রয়েছে। তিনি জানান, স্বামীর গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিকভাবে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/৫ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
বাংলাদেশে পিএইচডির প্রয়োজনীয়তা: শিক্ষার মাধ্যমে ক্ষমতায়ন ও অর্থনৈতিক সাফল্য
বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১,৩৪২, নিখোঁজ ৪,৮৯৮
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা