কবর থেকে পীরের দেহাবশেষ তুলে দরবারে সমাধিস্থ করার ঘটনায় মামলা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৬
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুরে কবর থেকে আলোচিত পীর আব্দুর রহমান ওরফে শামিম জাহাঙ্গীরের দেহাবশেষ তুলে তার প্রতিষ্ঠিত দরবারে নিয়ে কবর দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

নিহত শামীম জাহাঙ্গীরের ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ ফিলিপনগর এলাকার পশ্চিম-দক্ষিণ গোরস্থানের কবর থেকে তুলে তার প্রতিষ্ঠিত দরবার প্রাঙ্গণে নিয়ে সমাধিস্থ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। শনিবার সকালে বিষয়টি জানতে পারেন তার স্বজনেরা। পরে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে প্রশাসনের নির্দেশে দরবার প্রাঙ্গণের নতুন কবর থেকে শামিম জাহাঙ্গীরের দেহাবশেষ উদ্ধার করে শনিবার বিকেল ৪টার দিকে ফিলিপনগর এলাকার পশ্চিম-দক্ষিণ গোরস্থানে তার দেহাবশেষ পুনরায় দাফন করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবর থেকে দেহাবশেষ সরিয়ে নেওয়ার আলামত পায়। পরে সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে এবং স্থানীয়দের সহায়তায় দরবার প্রাঙ্গণ থেকে দেহাবশেষ উত্তোলন করে পুনরায় কবরস্থানে দাফন করা হয়।

তিনি আরও বলেন, রাতের আঁধারে দেহাবশেষ সরিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ ও গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। এ ঘটনায় নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4