চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৭ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পুলিশ লাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
রবিবার দুপুরে (৬ সেপ্টেম্বর) সদর উপজেলার পুলিশ লাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা বলেন, প্রতিদিনের মতো দুপুরে পাউরুটি ও ডিম বিতরণ করা হয়। তবে খাবার খাওয়ার কিছুক্ষণ পরই এক এক করে ৭ জন শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে তীব্র পেটব্যথা, মাথা ঘোরা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। এতে পুরো বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় অসুস্থ শিক্ষার্থীদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্টি জেলা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসলে সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে তত্ত্বাবায়ক ডা. জমির মোহাম্দাদ হাসিবুস সাত্তার জানান, ৭ জন শিক্ষার্থী পেট ব্যাথ্যা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের জরুরি বিভাগ আসলে চিকিৎসকরা তাদের চিকিৎসার দেয়। পরে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তবে কেন পেট ব্যথ্যা ও শ্বাসকষ্ট হচ্ছে সেটা তদন্ত করে জানা যাবে। এ ঘটনায় একটি তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অভিভাবকদের দাবি, শুধু আজ নয় এ ধরনের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হচ্ছে। স্কুল ফিডিং কর্মসূচির খাবার খাওয়ার পর শিশু শিক্ষার্থীদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। হঠাৎ করেই একের পর এক শিশু অসুস্থ হয়ে পড়তে শুরু করে, এতে পুরো বিদ্যালয় ও আশপাশের এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এব্যাপারে গাক এর চাঁপাইনবাবগঞ্জের সমন্বয়কারী কবির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি শুনেছেন এবং টৃাঙ্গাইল থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সুতরাং ঘটনাস্থলে পৌছে বিস্তারিত জানার পর বিষয়টি বলা সম্ভব হবে। তবে এই সংবাদ না করার জন্য অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও ৩ দফা বিভিন্ন স্কুলে এই খাবার খেয়ে অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছিল এবং নষ্ট পঁচা খাবার সরবরাহ করার জন্য প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাও দয়ের করা হয়।
(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







