ডিএমপিতে দুই উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে রদবদল, গুলশান ট্রাফিকে তারেক জুবায়ের
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:১৮

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুইজন উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিসে তথ্য জানা যায়।
আদেশ অনুযায়ী, ডিএমপির ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়েরকে ট্রাফিক-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ট্রাফিক-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আনোয়ার সাঈদকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে পদায়ন করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







