ফেনীর লালপোলে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত, আহত ১০

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩
অ- অ+

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে মো. আবদুল আলিম (৪০) নামে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবদুল আলিম চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার আবদুল কাদেরের ছেলে। তিনি সিলেট কাস্টমস ও ভ্যাট অফিসে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় তিনি ওই বাসের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামমুখী লেনে একটি অজ্ঞাতনামা ট্রাক চলাচলের সময় হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল আলিমের মৃত্যু হয়।

মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাজেদ হোসেন জানান, দুর্ঘটনার পর দুটি রেকার দিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/৭ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4