মতিঝিল বিভাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৫

রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রবিবার এসব অভিযান চালানো হয়।
সোমবার ডিএমপি মিডিয়া বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মতিঝিল থানার ১১ জন, পল্টন থানার ২০ জন, সবুজবাগ থানার ৬ জন, খিলগাঁও থানার ১৮ জন, রামপুরা থানার ১ জন, শাহজাহানপুর থানার ১১ জন এবং মুগদা থানার ৮ জন রয়েছেন।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







