ময়মনসিংহে নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে মিলল কিশোরের মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩১
অ- অ+

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে রাশেদুল ইসলাম নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার বওলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের ‘গারোর ভিটা’ এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাশেদুল (১৭) কৃষ্ণমহেশপট্টি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সে ইটভাটায় শ্রমিকের কাজ করত। গত ১০ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নেত্রকোনার শ্যামগঞ্জের কোকাইল গ্রামের মো. জসিম মিয়া, একই গ্রামের মোজ্জাম্মেল হোসেন ও রফিক মিয়া।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, নিখোঁজের পরদিন মুঠোফোন থেকে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পুলিশ তদন্তের একপর্যায়ে নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে কোকাইল গ্রামের মো. জসিম মিয়াকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে রাশেদুলের মরদেহের সন্ধান মেলে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

(ঢাকা টাইমস/৭সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4