আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন র্যাব-৫, রাজশাহীর সদ্য যোগদানকৃত অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক, পিএসসি।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আরএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ফুলেল শুভেচ্ছার মাধ্যমে র্যাব-৫-এর সদ্য যোগদানকৃত অধিনায়ককে স্বাগত জানান। পরে দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমনসহ বিভিন্ন বিষয়ে আরএমপি ও র্যাব-৫-এর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক, পিএসসি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে একটি সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী।
(ঢাকা টাইমস/৭সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







