দুই জেলায় ডিবির অভিযান, অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, ৪৮৪ এমএফএস সিম জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৮
অ- অ+

অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– সাগর শিকদার (৩২), অমল কীর্তনিয়া অভি (৩০), মিথুন সরকার (২৪), সুনীল মৃধা (২৫), কাজী উসরাত আঞ্জুমান মেঘা (২০), মারুফা (২১) ও মো. রাকিবুল হাসান (৩২)। ডিবির দাবি, সাগর শিকদার এই চক্রের মূলহোতা।

সম্প্রতি যশোর ও মাদারীপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি দল।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি দল সাইবার মনিটরিংয়ের মাধ্যমে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ শনাক্ত করে। এসব প্ল্যাটফর্মে জুয়ার কার্যক্রম পরিচালনা ও অর্থ লেনদেনে বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) এজেন্ট, মার্চেন্ট ও ব্যক্তিগত হিসাব ব্যবহারের তথ্য পাওয়া যায়।

পরে এসব এমএফএস হিসাবের তথ্য বিশ্লেষণ করে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করা হয় বলে জানিয়েছে ডিবি।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গত সোমবার দিবাগত রাত একটার দিকে যশোর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত চারটার দিকে মাদারীপুরের কালকিনি এলাকায় অভিযান চালিয়ে সাগর শিকদারকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৪৮৪টি এমএফএস (বিকাশ ও নগদ) হিসাবসংবলিত সিম কার্ড, ৪৬টি স্মার্টফোন, একটি বাটন ফোন, আটটি ল্যাপটপ, ২৭টি ব্যাংক কার্ড, তিনটি ডায়েরি ও দুটি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অনলাইন জুয়ার ওয়েবসাইট ও অ্যাপের জন্য এমএফএস ওয়ালেট সরবরাহ করে লেনদেন সচল রাখাই ছিল চক্রটির প্রধান কাজ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রমনা থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4