চাঁদপুরে ইলিশসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে অনলাইন প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:২২
অ- অ+

চাঁদপুরের ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি অনলাইন প্রতারক চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৪৬টি সিম কার্ড (যার মধ্যে ২টি ভারতীয় সিম কার্ড) ও নগদ ৭৫ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃত চারজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এরআগে সোমবার ভোরে তাদেরকে নড়াইল জেলার কালিয়া থানা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নড়াইল জেলার কালিয়া থানার ইকতারের ছেলে ফুরকান শেখ (২৫), একই জেলার মৃত মোশারফ শেখের ছেলে চান্দু শেখ (২৫), সরোয়ার শেখের ছেলে রাতুল হোসেন নবেল (২৫) ও দিদার শেখের ছেলে শহিদুল শেখ (২৩)।

জানা যায়, চক্রটি ফেসবুক থেকে বিভিন্ন ভিডিও ও ছবি সংগ্রহ করে এডিট করে ফেক ফেসবুক পেইজ ও ফেক হোয়াটসঅ্যাপ আইডি খুলত, এরপর সেসব পেইজে ইলিশ মাছসহ ফার্নিচার, কলম, জুতা, বেবি টয়, অনলাইন জব ইত্যাদি পণ্য বিক্রির ভিডিও, শর্ট রিল ও ফেক কমেন্টস তৈরি করে লোভনীয় অফার ও আকর্ষণীয় বিজ্ঞাপন বুস্ট পোস্টের মাধ্যমে জনসাধারণের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে দিত। ক্রেতাদের সাথে যোগাযোগে তারা অন্যজনের নামে নিবন্ধিত সিম ব্যবহার করত এবং মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো বা সরাসরি অডিও কলে নাহিদ, জাবেদ, সনি মিয়া, হাজী আব্দুল কাদের, সাকিব ইত্যাদি ভুয়া নামে নিজেদের প্রকৃত ব্যবসায়ী হিসেবে জাহির করত। প্রতারণাকে বিশ্বাসযোগ্য করতে তারা ভুয়া ঠিকানা, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও ভুয়া ট্রেড লাইসেন্স দেখিয়ে নকল ভাউচার তৈরি করত, অথচ গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার পর মালামাল সরবরাহ না করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করছিল। গত ৮ আগস্ট ও ১ সেপ্টেম্বর চাঁদপুর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়।

পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. আনছার উল্লাহ, এসআই (নিঃ) মো. জিয়াউল হক জিয়া, এএসআই (নিঃ) মোহাম্মদ ইলিয়াছ ও এএসআই (নিঃ) মো. জহির উদ্দিন সমন্বয়ে গঠিত টিম চাঁদপুর জেলা পুলিশের এলআইসি শাখা ও ডিবির যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। গত ৬ সেপ্টেম্বর রোববার ভোরে অভিযানে ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে ৭ সেপ্টেম্বর সোমবার অভিযান কার্যক্রম সমাপ্ত করে অভিযানকারী দল চাঁদপুরে ফিরে আসেন এবং ৮ সেপ্টেম্বর বিকেলে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার জানায়, একই ঘটনায় ইতিপূর্বে গ্রেপ্তারকৃত ২ জনসহ এ পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তারকৃত করা হয়েছে।

মামলাটি সর্বোচ্চ গুরুত্ব ও পেশাদারিত্বের সাথে তদন্তাধীন রয়েছে। অনলাইনে প্রতারণা রোধে চাঁদপুর জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/৮সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4