যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে অরুই বাড়ই (৬৩) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
মৃত অরুই বাড়ই বাগেরহাট জেলার রামপাল থানার নদীর হোলা গ্রামের রবীন্দ্রনাথের ছেলে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ২০১১ সালে বাগেরহাটের রামপাল থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় অরুই বাড়ইয়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তিনি ২০১২ সালের ১২ মার্চ যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকা টাইমস/৮সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







