ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৫
অ- অ+

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে প্রতিপক্ষের হামলায় মোনায়েম হোসেন মোলাম (৫০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। হামলায় গুরুতর আহত ও জখম হওয়ার পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে তিনি মারা যান।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভায়না বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোনায়েম হোসেন মোলাম ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে ভায়না বাজারে স্কুলের পাশে মোনায়েম হোসেন দাঁড়িয়ে ছিলেন। এসময় প্রতিপক্ষের অজ্ঞাত কয়েকজন চরমপন্থী সদস্য তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌছানোর পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নই। তবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে তার প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে হামলাকারীদের আইনের আওতায় আনব। মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ফেরার পরে আমরা ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। (ঢাকা টাইমস/১০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
শ্রীপুরে ডিম-মুরগির বাজারে আগুন, স্বস্তি নেই সবজির বাজারেও
বাড়ছে পদ্মা নদীর পানি, চরাঞ্চলে বন্যার শঙ্কা
আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা