শ্রীপুরে ডিম-মুরগির বাজারে আগুন, স্বস্তি নেই সবজির বাজারেও

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪২
অ- অ+

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় গাজীপুরের শ্রীপুরে সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চাল-ডাল, ডিম, মুরগি ও সবজিসহ প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামেই ঊর্ধ্বমুখী প্রবণতা। ফলে বাজারে এসে প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।

বাজারের সবজির দোকানগুলোতে শসা, বেগুন, টমেটো, কাঁচামরিচ, গাজর, লাউ, করলা, বিভিন্ন শাকসহ নানা ধরনের সবজি সাজিয়ে রাখা হয়েছে। তবে দাম বেশি হওয়ায় অনেক ক্রেতাকেই প্রয়োজনের তুলনায় কম পরিমাণে সবজি কিনতে দেখা গেছে।

অন্যদিকে ডিম ও মুরগির বাজারেও বাড়তি দামের চাপ রয়েছে। বাজারে ডিমের সারি সারি ট্রে এবং বিভিন্ন ধরনের মুরগি থাকলেও ক্রেতাদের মধ্যে আগের মতো স্বস্তি নেই। পরিবারের খাবারের তালিকায় মাংস বা ডিম রাখতে গিয়ে মাসিক বাজেটের অন্য খাতে কাটছাঁট করতে হচ্ছে বলে জানান অনেকে।

মাওনা চৌরাস্তা সবজি কিনতে আসা স্থানীয় আব্দুল মোতালেব বলেন, বাজারে ঢুকলেই মনে হয় প্রতিটি জিনিসের দাম আগের চেয়ে বেশি। আয় একই আছে, কিন্তু খরচ প্রতিদিন বাড়ছে। তাই প্রয়োজন থাকলেও অনেক কিছু কিনতে পারছি না।

উপজেলার জৈনা বাজার উপশহর পাইকারি সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, আমরাও চাই কম দামে পণ্য বিক্রি করতে। কিন্তু পাইকারি বাজারে দাম বেশি থাকলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হয়। দাম কমলে ক্রেতার পাশাপাশি আমাদেরও সুবিধা হবে।

শুধু শ্রীপুর নয়, দেশের বিভিন্ন বাজারেও নিত্যপণ্যের বাড়তি দামের প্রভাব পড়েছে। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন নির্দিষ্ট আয়ের মানুষ। তাদের অভিযোগ, বাজারের দামের সঙ্গে তাল মিলিয়ে আয় না বাড়ায় প্রতিদিনের সংসার চালাতে গিয়ে নানা প্রয়োজন বাদ দিতে হচ্ছে।

ক্রেতাদের দাবি, বাজারে নিয়মিত তদারকি বাড়ানোর পাশাপাশি সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। দ্রব্যমূল্যের লাগাম টেনে না ধরলে সামনে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। ব্যাপারে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে বাজার মনিটরিং করে দ্রব্যমূল্যের দাম আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য জোর দাবি জানাচ্ছে।

(ঢাকা টাইমস/১০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শূন্য পদে দ্রুত নিয়োগের তাগিদ
ভারতীয়দের উদ্দেশে ‘সরে যান’ বার্তা, ট্রাম্প প্রশাসনের পোস্টার ঘিরে ক্ষোভ
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পীকার
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ নিয়ে শিক্ষার্থীদের সচেতন করলেন বালিয়াকান্দি থানার ওসি