মধুমতির ভাঙ্গন আতঙ্ক: আলফাডাঙ্গার চরখোলাবাড়িয়া ও দিগনগর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৭
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া এবং গোপালপুর ইউনিয়নের দিগনগর সংলগ্ন মধুমতি নদীর তীব্র ভাঙন থেকে এলাকার গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও জনপদ রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ দুপুর ১২টায় চরখোলাবাড়িয়া ও দিগনগর গ্রামবাসীসহ এলাকার সর্বস্তরের আপামর জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​নদীভাঙনের কবলে পড়ে চরম নিরাপত্তাহীনতায় থাকা স্থানীয়রা ক্ষোভ ও আকুতি নিয়ে মানববন্ধনে অংশ নেন। ভাঙনের মুখে থাকা ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চরখোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহেরা দাখিল মাদরাসা, স্থানীয় মসজিদ, ঈদগাহ মাঠ, গোরস্থান, মোখছেদ মোল্লা এতিমখানা, পোস্ট অফিস এবং দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিগনগর জামে মসজিদ সহ বসত ভিটা এবং ফসলি জমি। নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে অসংখ্য বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি।

​মানববন্ধনে বক্তারা বলেন, মধুমতির ভয়াল গ্রাসে প্রতিনিয়ত ছোট হয়ে আসছে এলাকার জনবসতি। ভাঙন রোধে দ্রুত স্থায়ী ও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া না হলে এলাকার মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে চরখোলাবাড়িয়া ও দিগনগর গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ জনহিতকর স্থাপনাগুলো। গৃহহীন হয়ে পড়ার আশঙ্কায় দিন কাটছে শত শত পরিবারের।

​এ সময় নদীভাঙন রোধে অবিলম্বে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানান এলাকাবাসী।

(ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার এডমিরাল মঈনুল হাসান
ইতিহাস গড়লেন কাজাখস্তানের টেনিস রানি এলেনা রিবাকিনা
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু