মিরপুর বিভাগে পুলিশের বিশেষ অভিযানে ১৪৯ আসামি গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের আওতাধীন সাত থানায় বিশেষ অভিযান চালিয়ে ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মিরপুর বিভাগের সাত থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৪৯ জনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানা-পুলিশ।
এর মধ্যে মিরপুর মডেল থানায় ৪০ জন, শাহ আলী থানায় ১৩ জন, পল্লবী থানায় ৪৫ জন, কাফরুল থানায় ১১ জন, দারুস সালাম থানায় ২৭ জন, রূপনগর থানায় ৯ জন এবং ভাষানটেক থানায় ৪ জন আমামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিসি মোস্তাক সরকার। এছাড়া মিরপুর বিভাগের আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













