মিরপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৩৫ নারী-পুরুষ গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৩
অ- অ+

রাজধানীর মিরপুর-১ এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩৫ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হোটেলটিতে পতিতাবৃত্তি ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালনা করে দারুস সালাম থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও থানার অন্য পুলিশ সদস্যদের নিয়ে সন্ধ্যায় মিরপুর-১ এলাকার আবাসিক হোটেল গার্ডেনে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের ব্যবস্থাপকসহ ২০ জন পুরুষ ও ১৫ জন নারীকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হোটেলটিতে পতিতাবৃত্তি ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিজিএফআইয়ের ‘পিএস’ পরিচয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতারণার চেষ্টা, আনসারের তৎপরতায় আটক
বাফুফের হেড অব রেফারিজের পদত্যাগ
যাত্রাবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
তৃতীয় অধিবেশনে বেশ কয়েকটি গণবিরোধী আইন পাস হয়েছে: নাহিদ ইসলাম