বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ১০৮ ডলার ছাড়াল

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের প্রধান নৌপথগুলোতে জাহাজে হামলা বৃদ্ধির ঘটনায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও এক দফা বাড়ল।
এতে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১.০৫ ডলার বা ১ শতাংশ বেড়ে ১০৮.৬৮ ডলারে পৌঁছেছে।
একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৯৫ সেন্ট বা ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৩.৪৫ ডলারে বিক্রি হচ্ছে।
এর আগে গতকাল বৃহস্পতিবারের লেনদেনে উভয় ধরনের তেলের দর ৬ শতাংশের বেশি বেড়েছিল।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গত মে মাসের পর এই প্রথম দুটি বেঞ্চমার্কেই সপ্তাহের শেষভাগে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলারের ওপর অবস্থান করছে।
(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












