যাত্রাবাড়ীতে সুপারশপের সামনে যুবকের মরদেহ, হত্যার সন্দেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২০
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় একটি সুপারশপের সামনে থেকে রাব্বী (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শুক্রবার ভোরে ছনটেক এলাকার স্বপ্ন সুপারশপের সামনে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে যাত্রাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি রাজু আহমেদ বলেন, ছনটেক এলাকায় একজন যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের ঘটনা নয়; দুই পক্ষের বিরোধ বা পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্তে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকেও থানায় কোনো অভিযোগ বা মামলা করার আবেদন করা হয়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট হওয়া যাবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে হজ নিবন্ধন কার্যক্রম
আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দক্ষিণখানে পরিত্যক্ত ব্যাগে শর্টগান ও হ্যান্ডকাফ উদ্ধার