৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৯
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী ও সবুজবাগে পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০টি ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার দুজন হলেন– মো. জজ মিয়া (৫১) ও মো. জুলহাস মিয়া (২১)।

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শুক্রবার বিকাল ৫টা ২৫ মিনিটে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগে একই দিন বিকাল ৩টা ৫৫ মিনিটে সবুজবাগ থানার বৌদ্ধ মন্দির রোড এলাকায় অভিযান চালিয়ে জুলহাস মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণভোটের রায় অগ্রাহ্য করলে জনগণকে অপমান করা হবে:  জামায়াত আমির 
‎জামায়াতের কারণে বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন
দেশজুড়ে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত