মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজাসহ কিশোর আটক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে।

শনিবার রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এসব তথ্য জানান।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে বছিলা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে যাত্রীছাউনির সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ওই কিশোরকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা একটি গাঢ় বাদামি রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো তিনটি পোটলা পাওয়া যায়। এসব পোটলায় মোট ছয় কেজি গাঁজা ছিল বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ আওয়ামী লীগ সভা-সমাবেশ করলে কঠোর ব্যবস্থা: রিজভী
সাদা বস্তায় নিরাপত্তাকর্মী, খণ্ডিত ভিডিওতে অপহরণের দাবি; পূর্ণাঙ্গ ফুটেজে ভিন্ন চিত্র
সার সরবরাহ ও মজুত তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু
ঢামেকে রেখে যাওয়া ৮ মাসের শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল আনসার