চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ড ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ১১

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩
অ- অ+

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজার ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার ক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। পথে ক্রসিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন মাইক্রোবাসে থাকা অন্তত ১১ জন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত দুজনের মধ্যে একজন আনুমানিক ২৩ থেকে ২৫ বছর বয়সী তরুণী এবং অন্যজন ৪০ বছরের বেশি বয়সী পুরুষ। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের বাড়ি কক্সবাজারের ঈদগাঁও এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি নুর আহমদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অভিনেত্রী বাঁধনের উপর হামলা এবং...
ঢাকাসহ দেশের ৪ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা
মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজাসহ কিশোর আটক