ঢামেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০২
অ- অ+

ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা দুই বন্দির মৃত্যু হয়েছে।

মৃত দুই ব্যক্তি হলেন–আব্দুল মাবুদ (৫৮) এবং আব্দুল বারেক (৭০)।

রবিবার ভোর ও দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কারাগার সূত্রে জানা গেছে, আব্দুল বারেক নেত্রকোনার আটপাড়া থানার একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। শুক্রবার কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

অন্যদিকে, আব্দুল মাবুদ রাজধানীর গুলশান থানার একটি মামলার আসামি ছিলেন। যুক্তরাষ্ট্রের দূতাবাসে ঢুকে পড়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় তিনি হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

রবিবার দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে আব্দুল মাবুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান দুই বন্দির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাওয়ারম্যান মালয়েশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রথম পারিবারিক অংশগ্রহণ
ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল ৬ জনের, ঢাকায় মৃত্যু বেশি
‘চলতে কষ্ট হচ্ছে, ১০% চাইলেন আসিফ মাহমুদ’
কারিগরি ত্রুটি: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ