মিরপুরে বিভাগে বিশেষ অভিযানে ১৫৩ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৬
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাত থানায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মিরপুর বিভাগের সাত থানার আওতাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫৩ জনকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর মডেল থানায় ৪৫ জন, শাহ আলী থানায় ১৭ জন, পল্লবী থানায় ২০ জন, কাফরুল থানায় ২৪ জন, দারুস সালাম থানায় ২২ জন, রূপনগর থানায় ১০ জন এবং ভাসানটেক থানায় ১৫ জন আসামি রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাওয়ারম্যান মালয়েশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রথম পারিবারিক অংশগ্রহণ
ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল ৬ জনের, ঢাকায় মৃত্যু বেশি
‘চলতে কষ্ট হচ্ছে, ১০% চাইলেন আসিফ মাহমুদ’
কারিগরি ত্রুটি: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ