জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯
অ- অ+

রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর শিকদার (৪১) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পূর্ব জুরাইন এলাকার একটি বাসায় কাজ করার সময় এ ঘটনা ঘটে।

রাত ৮টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব কুমার বাড়ৌ।

পুলিশ জানায়, জাহাঙ্গীর শিকদার ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার আমতলা গ্রামে। তিনি পরিবার নিয়ে জুরাইন এলাকায় থাকতেন।

রোববার সন্ধ্যায় একটি বাসায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন জাহাঙ্গীর। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি সজীব কুমার বাড়ৌ বলেন, খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোল দিয়ে ভারত থেকে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি
গাজীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
রাজবাড়ীতে ডিআইজি ইকবাল হোসেন, আইনশৃঙ্খলা নিয়ে দিলেন নানা দিকনির্দেশনা
রংপুরে ডেঙ্গুতে দুজনের মৃত্যু