আবারও ডিএমপির শ্রেষ্ঠ মিরপুর মডেল থানা, পুরস্কৃত ওসি হাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০২
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আগস্ট মাসের অপরাধ পর্যালোচনায় অপরাধ নিয়ন্ত্রণে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মিরপুর মডেল থানা। একই সময়ে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ।

সোমবার সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দপ্তরে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা কর্মকর্তাদের হাতে এসব পুরস্কার তুলে দেন।

অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ বিভিন্ন ক্ষেত্রে কাজের মূল্যায়নের ভিত্তিতে এসব পুরস্কার দেওয়া হয়।

সভায় আগস্ট মাসে অপরাধ নিয়ন্ত্রণে মিরপুর মডেল থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো থানাটি এই স্বীকৃতি পেল।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান ডিএমপি কমিশনারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার পাওয়ার পর মিরপুর মডেল থানার পক্ষ থেকে বলা হয়, এই অর্জন থানার সব সদস্যের সম্মিলিত কাজের স্বীকৃতি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয় বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন
অপরাধ প্রতিরোধে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের
নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ