মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫১
অ- অ+

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশ মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার করেরহাটে ও ধুম ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এসময় চোর চক্রের সদস্যদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের মো. জামসেদ হোসেন প্রকাশ শুভ (২৩), শরিফুল ইসলাম প্রকাশ জনি (২৬), বারইয়ারহাট পৌরসভার সাইফুল ইসলাম প্রকাশ চাঁদ মিয়া (২০), ধুম ইউনিয়নের আসিফ মাহমুদ প্রকাশ অভি (২৪), ইসমাইল হোসেন (১৮) ও ইছাখালী ইউনিয়নের মো. মাশরাফি (২০)।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, দীর্ঘদিন মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা বিভিন্ন স্থান থেকে চুরি করে মোটরসাইকেল নিয়ে আসে। পরে পার্টস পাল্টে ডিজাইন করে মোটরসাইকেল গুলো বিক্রি করে। চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের টিম কাজ করছে।

(ঢাকা টাইমস/১৪সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতকানিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
জামালপুরে আসামি গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত
সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রত্যয়ন দেওয়ার অভিযোগ
পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ