গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮
অ- অ+

গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর থানা পর্যায়ের প্রতিযোগিতা। সোমবার (১৪ সেপ্টেম্বর) পূবাইল থানায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের দেশব্যাপী খেলোয়াড় বাছাই কার্যক্রমের ধারাবাহিকতায় বিলুপ্তপ্রায় জাতীয় খেলা কাবাডিকে নতুন উদ্যমে ফিরিয়ে আনতে এ আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় পূবাইল থানার ‘লাল’ ও ‘সবুজ’ দলের মোট ১৮ জন খেলোয়াড় অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩৯ পয়েন্ট পেয়ে লাল দল বিজয়ী হয়। অন্যদিকে সবুজ দল ১৫ পয়েন্ট পেয়ে পরাজিত হয়।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে মেডেল বিতরণ করেন প্রধান অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইসরাইল হাওলাদার।

এ সময় তিনি তরুণদের মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ), ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূবাইল থানার অফিসার ও সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুর বিভাগের সাত থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১১৭
সৌদির পাইপলাইন বন্ধ থাকায় বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে দেখবেন
শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দিলেন আর্থিক সহায়তা