মিরপুর বিভাগের সাত থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১১৭

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাত থানায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিরপুর বিভাগের সাত থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানায় ৩৬ জন, শাহ আলী থানায় ১২ জন, পল্লবী থানায় ১৬ জন, কাফরুল থানায় ১৭ জন, দারুস সালাম থানায় ১৬ জন, রূপনগর থানায় ৯ জন এবং ভাষানটেক থানায় ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা মোস্তাক সরকার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













