উত্তরায় ৩৮০ বোতল এস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৪
অ- অ+

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ৩৮০ বোতল এস্কাফ (ESKUF) সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. মুন্না (৩৫) ও মো. শামসুদ্দিন (৪০)।

মঙ্গলবার দুপুরে ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মহিতুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, আজ সকাল পৌনে ১১টার দিকে উত্তরা পূর্ব থানার আজমপুর কেন্দ্রীয় মসজিদ মার্কেটের জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৩৮০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের উদ্যোগ, নেতৃত্বে থাকবেন অ্যাডিশনাল আইজিপি
উড়োজাহাজের সংকট কাটাতে বিমানের বহর বাড়ানোর উদ্যোগ
প্রবাসীদের বিদেশি ভাষা শেখাতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার
সাংবাদিক পুলক চ্যাটার্জির বকেয়া পাওনা বুঝে পেল পরিবার