বগুড়ায় ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার 

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪০
অ- অ+

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুুলিশ। বুধবার (১৬ সে‌প্টেম্বর) সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকার ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।

স্থানীয়দে‌র বরাত দি‌য়ে তি‌নি ব‌লেন, স্থানীয় লোকজন ডোবার মধ্যে লাশ পড়ে থাকতে দেখে পুলিশ‌কে খবর দেয়। প‌রে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদন ক‌রে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তি‌নি ব‌লেন, নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা
অবসরের পর এজাজের প্রতিষ্ঠানে বিপিসির সাবেক কর্মকর্তাদের ভিড়
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
পল্লবীতে ৭ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার