নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাস থেকে ১৪০ পিস ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৫
অ- অ+

ফরিদপুরের মুকসুদপুর থানাধীন বড়ইতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইয়েস মাইক্রোবাস পুকুরে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধারে গিয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা গাড়ি থেকে ১৪০ পিস ফেনসিডিল উদ্ধার করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে এক কলার বড়ইতলা এলাকায় একটি হাইয়েস মাইক্রোবাস দুর্ঘটনায় পড়ে পুকুরে ডুবে যাওয়ার খবর জানান। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে জানায়। পরে ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সঙ্গে সমন্বয় করে ঘটনাটি তদারকি করেন।

জানা যায়, ভাঙ্গা থেকে টেকেরহাট যাওয়ার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন একজনকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে ফরিদপুর ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এবং ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে মাইক্রোবাসটি তল্লাশি করে দুটি ব্যাগের মধ্যে সাত কার্টুনে রাখা ১৪০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিষয়টি ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান এবং ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবু জাফর জাতীয় জরুরি সেবা ৯৯৯-কে নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া ফেনসিডিলের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৫৩
রাজশাহীর ১৬ অস্ত্রের সন্ধান মেলেনি, উদ্ধার হয়নি ৪ হাজার ৭৯৮ গুলি
গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে নিহত ২০