বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক 

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৯
অ- অ+

পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে রাজশাহী মহানগরীর নদীতীরবর্তী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার সংলগ্ন নদীতীরবর্তী এলাকায় বন্যাদুর্গত পরিবারের মধ্যে তিনি নিজ হাতে এসব ত্রাণ সামগ্রী ও ওষুধ বিতরণ করেন।

এ সময় বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন রাসিক প্রশাসক এবং তাদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি পানিবন্দি মানুষের পাশে থাকার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণকালে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে যারা দুর্ভোগে পড়েছেন, তাদের কষ্ট আমরা উপলব্ধি করছি। সিটি করপোরেশনের পক্ষ থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানো হয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাদের পাশে রয়েছেন।

তিনি বলেন, রাজশাহীতে বন্যায় প্রায় ৫৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। প্রতিটি পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। মানুষ যতদিন পানিবন্দী অবস্থায় থাকবে, ততদিন তাদের পাশে থাকার পাশাপাশি নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুনসহ অন্যান্য কর্মকর্তা এবং রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি, যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রঞ্জু, ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি ও সাবেক সাধারণ সম্পাদক সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/১৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোন খুঁটির জোরে একই হাসপাতালে ৬ বছর ডা. মাহফুজ
বাড়ল স্বর্ণের দাম
মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন
দুর্ঘটনার কবলে মহিবুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাস, অক্ষত তিনি