সালথায় ডোবায় পড়ে প্রাণ গেল ‌পাঁচ বছরের শিশুর

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৮
অ- অ+

ফরিদপুরের সালথায় ডোবার পানিতে পড়ে মো. আব্দুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান মাঝারদিয়া গ্রামের রবি ফকিরের ছেলে।

জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুর রহমান বাড়ির পাশের আমিনুর সরদারের পানির ডোবার কাছে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে ডোবায় পড়ে যায়। এ সময় ইসমাইল হোসেন (৪) নামে এক শিশু তাকে পানিতে ডুবতে দেখে বাড়িতে গিয়ে অন্যান্যদের খবর দেয়। পরে স্থানীয়রা ডোবা থেকে আব্দুর রহমানকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।

(ঢাকা টাইমস/১৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ
নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কোন খুঁটির জোরে একই হাসপাতালে ৬ বছর ডা. মাহফুজ
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক