মৌলভীবাজারে হত্যা মামলায় মৃত্যুদণ্ড ২, যাবজ্জীবন ২

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:২০
অ- অ+

মৌলভীবাজারের রাজনগরে আব্দুল আজিজ হত্যা মামলার রায় হয়েছে প্রায় ১৩ বছর পর। এ মামলায় রুবেল মিয়া ও রুমান মিয়াকে মৃত্যুদণ্ড এবং জয়নাল আবেদীন ও রিপন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক ফাহমিদা আক্তার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আব্দুল ওয়াহিদ। আসামি পক্ষে ছিলেন ছানোয়ার হোসেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রুবেল মিয়া ও রুমান মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জয়নাল আবেদীন ও রিপন মিয়া।

খালাস পেয়েছেন- স্বপন মিয়া, জাহির মিয়া, কমরু মিয়া ও ফয়সল মিয়া।

আদালত ও আইনজীবী সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৪ মে রাজনগর উপজেলার মুনয়ার পাড় গ্রামে আব্দুল আজিজকে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আব্দুল আজিজের স্ত্রী রাবেয়া বেগম রাজনগর থানায় সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয় ২০১৪ সালে। দীর্ঘ সময় ধরে সাক্ষ্যগ্রহণসহ অন্যান্য বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার মামলাটির রায় দেয় আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াহিদ বলেন, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি পলাতক রয়েছেন।

(ঢাকা টাইমস/১৭সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে ভ্যানচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
মির্জাপুরে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা, সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঝিনাইদহে মিথ্যা ধর্ষণচেষ্টার মামলা আদালতে খারিজ, বাদী কারাগারে
তিন কর্মসূচিতে ৪৬ হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছে বিডব্লিউসিসিআই