দুর্গাপুরে গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯
অ- অ+

রাজশাহীর দুর্গাপুরে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আব্দুল্লাহ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিএসসি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কুহাড় গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫-এর সিপিএসসি জানায়, কুহাড় গ্রামের মো. বেলাল হোসেনের টিনশেড বসতবাড়ির পশ্চিম পাশের শয়নকক্ষে অভিযান চালিয়ে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৪০ গ্রাম গাঁজা, ২৮ পিস ইয়াবা ও ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারের পর আব্দুল্লাহকে প্রাথমিক চিকিৎসা শেষে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(ঢাকা টাইমস/১৭সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
দুই যুগ পর সংস্কার হচ্ছে সংচাইল-বাঙ্গরা সড়ক
ডিইপিজেডে উচ্ছেদ অভিযানে হকারদের ইটপাটকেল, আনসার সদস্য আহত
রামপুরায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও ওয়াকিটকিসহ ৬ জন গ্রেপ্তার