ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:১০
অ- অ+

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজশাহী নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে আয়োজিত নৈশভোজে অংশ নেন তিনি। এ সময় রাসিক প্রশাসক ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে ফুলেল শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা স্মারক উপহার দেন।

নৈশভোজে রাসিকের গত ১০০ দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বিভিন্ন উদ্যোগের ওপর প্রকাশিত একটি বই ব্রিটিশ হাইকমিশনারের হাতে তুলে দেন মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নগর ব্যবস্থাপনা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

নৈশভোজে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/১৭সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডোপ টেস্টের খরচ মেটাতে পুলিশের নাভিশ্বাস 
জামালপুরে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
দুই যুগ পর সংস্কার হচ্ছে সংচাইল-বাঙ্গরা সড়ক
ডিইপিজেডে উচ্ছেদ অভিযানে হকারদের ইটপাটকেল, আনসার সদস্য আহত