রামপুরায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও ওয়াকিটকিসহ ৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:১১
অ- অ+

রাজধানীর রামপুরায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্পসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরা থানার কুঞ্জবন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– মো. ইসা মোল্লা (২৮), তামিম তালুকদার ওরফে রবিন (৩০), গোলাম আযম (২৮), মো. রফিকুল ইসলাম জুয়েল (৪০), মো. শামীম রানা (৩৫) ও বাবুল ওরফে চোরা বাবুল (৪২)। সন্ত্রাসী পিচ্চি আলামিনের সহযোগী বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে

গতকাল রাতে সাড়ে ১০টার দিকে রামপুরা থানার কুঞ্জবন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর করা ৩৪টি ফাঁকা স্ট্যাম্প, দুটি ওয়াকিটকি, একটি ল্যাপটপ, চারটি মুঠোফোন, একটি কসটেপ ও একটি ডিভিআর উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডোপ টেস্টের খরচ মেটাতে পুলিশের নাভিশ্বাস 
জামালপুরে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
দুই যুগ পর সংস্কার হচ্ছে সংচাইল-বাঙ্গরা সড়ক
ডিইপিজেডে উচ্ছেদ অভিযানে হকারদের ইটপাটকেল, আনসার সদস্য আহত