ত্রিশালে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় মাহিন্দ্রা-সিএনজির দুই যাত্রী নিহত, আহত ৬

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮
অ- অ+

ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজিরশিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রা ও একটি সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি ও মাহিন্দ্রার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। একপর্যায়ে বাসটি মহাসড়কের পাশে থাকা প্যাসিফিক আইডিয়াল হাইস্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতরা সবাই মাহিন্দ্রা ও সিএনজির যাত্রী বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর বাজারে সবজি ও ডিমের দাম বেড়েছে, কমেছে মাছের
টেলিগ্রামে চাকরির প্রলোভনে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
কেরানীগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
‘বাংলা কিউআর’-এ লেনদেনের অর্থ তাৎক্ষণিক পাবে মার্চেন্ট