ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৭
অ- অ+

রাজধানীর ডেমরা এলাকায় ৮৩ কেজি গাঁজাসহ মো. হান্নান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) লালবাগ বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শুক্রবার ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এনায়েত করির সোয়েব এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ডিবি লালবাগ বিভাগের লালবাগ সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম ডেমরা থানার উত্তর সানারপাড় মৌজার মহাকাশ রোড এলাকায় অভিযান চালায়। ম্যানসন্স ল্যাবরেটরিজ (ইউনানী) নামের ওষুধ কারখানার পেছনে মো. শাহাব উদ্দিন সরকারের ২৬৮ নম্বর বাসার সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে হান্নানকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৮৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঢাকা মেট্রো-গ ৩৩-৮১৯৯ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হান্নানের বাড়ি কুমিল্লার দেবীদ্বার থানার জাফরগঞ্জ এলাকায়। তার বাবার নাম মৃত আব্দুল মালেক এবং মায়ের নাম জাহানারা বেগম।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শনিবার জাতীয় গ্রিডে আসছে তিতাসের ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীরা পাবেন চিকিৎসা অনুদান, জানুন আবেদনের শর্ত
ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক
বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকের জন্য নতুন নির্দেশনা