মালিবাগ রেলগেট এলাকায় জোড়া ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৫
অ- অ+

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শুক্রবার বিকাল ৩টার দিকে শাহজাহানপুর থানার মালিবাগ রেলগেট সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। পরে সেগুলো নিচের সড়কে বিস্ফোরিত হয়।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কমলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, সময়সূচি পুনর্নির্ধারণ
মানিকগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
শনিবার জাতীয় গ্রিডে আসছে তিতাসের ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস