ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৫
অ- অ+

ফরিদপুরের করিমপুরে দুর্ঘটনার পর জব্দ করে রাখা পূবাশা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির বেশির ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার রাত ১০টা ২০ মিনিটের দিকে করিমপুর নতুন থানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনার পর ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫ নম্বরের বাসটি জব্দ করে করিমপুর নতুন থানার সামনে রাখা হয়েছিল। শুক্রবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ জানিয়েছে, আগুন লাগার ঘটনায় মহাসড়কে যান চলাচলে কোনো সমস্যা হয়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক আছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নারকেলের ছোবড়া থেকে কোকোপিট তৈরি করছেন আনসার-ভিডিপি সদস্য
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, কাফরুলে বাসে আগুন
ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর