রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, কাফরুলে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৬
অ- অ+

রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এলাকাগুলো হলো মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান, মগবাজার, মৌচাক ও রামপুরা। এসব ঘটনায় যাত্রাবাড়ীতে এক রিকশাচালক আহত হয়েছেন। এ ছাড়া কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেওয়ার তথ্য পাওয়া গেছে।

শুক্রবার দুপুর থেকে রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত এসব ঘটনার তথ্য পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়। শাহজাহানপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল দুটি ছোড়া হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী ফ্লাইওভার থেকে নিচে একটি ককটেল ছোড়া হয়। বনানী থানার এসআই মো. তারেক জানান, কে বা কারা এটি ছুড়েছে, তা জানা যায়নি।

প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রাত ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় পরপর চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। এতে এক রিকশাচালক আহত হন। যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মাদ রাজু জানান, আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে।

রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মলয় বসির।

রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

এ ছাড়া বঙ্গবাজার, গুলিস্তান ও মৌচাক এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ রামপুরায় বিটিভি ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অন্যদিকে রাত ১০টা ১০ মিনিটের দিকে কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নারকেলের ছোবড়া থেকে কোকোপিট তৈরি করছেন আনসার-ভিডিপি সদস্য
ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন
ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর