১৩ বছরের স্কুলছাত্র অপ্রতিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১
অ- অ+

১৩ বছর বয়সী অপ্রতিম নামের এক স্কুলছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে রাজধানীর একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) বিকাল আনুমানিক ০৩:০০ ঘটিকায় কুমিল্লা দক্ষিণ সদর থানাধীন ২৪নং ওয়ার্ড কুমিল্লা সিটি কর্পোরেশনের কোটবাড়ী এলাকা থেকে ১৩ বছর বয়সী অপ্রতিম নিখোঁজ হয়। বন্ধুদের সঙ্গে ছবি তুলতে আইফোন নিয়ে বাইরে যায় অপ্রতিম। এরপর আর বাসায় ফিরে আসেনি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে একটি পাঞ্জাবি ছিল।

অপ্রতিমের মা জানান, ছেলেকে খুঁজে পেতে থানায় জানানো হয়েছে। তার ব্যবহৃত ফোন নম্বর ট্র্যাক করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের ধারণা, নিখোঁজ হওয়ার সময় ফোনটি তার সঙ্গে নাও থাকতে পারে। অপ্রতিমের ফেসবুক অ্যাকাউন্ট যে ফোনে লগইন করা ছিল, সেটিও সে বাসায় রেখে গেছে।

ছেলেকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছেন অপ্রতিমের মা। তিনি বলেন, ‘আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাতজোড় করছি, আমার ছেলেকে বাঁচান। আপনারা দয়া করে চেষ্টা করেন।’

কেউ অপ্রতিমের সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: ০১৯৭৪৮৮৮৬৬৫ অথবা 13219 (টোল-ফ্রি)।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, প্রাণ গেল ৩ শিশুর
রংপুর অভিমুখে আট দফা দাবিতে ১১ দলের লংমার্চ শুরু
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত