মায়ের আইফোন নিয়ে বের হয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের লাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৬| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১১
অ- অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

এর আগে অপ্রতীম নিখোঁজ হওয়ার ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি সে।

নিখোঁজের পর অপ্রতীমের সন্ধানে পরিবারের সদস্যদের পাশাপাশি পুলিশও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। তার ব্যবহৃত মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্য সংগ্রহের চেষ্টা চালায় পুলিশ।

অপ্রতীম কুমিল্লা সিটি করপোরেশনের কোটবাড়ী গন্ধমতি এলাকার কে এম ফিরোজ শাহরিয়ারের ছেলে। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

ছেলে নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপ্রতীমের মা ড. নাহিদা বেগম লিখেছিলেন, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতীম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে।’

লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, অপ্রতীমের লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্কুলছাত্র অপ্রতীমের লাশ যেভাবে পাওয়া গেলো
দক্ষিণ কেরানীগঞ্জে ১০২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আইনে মানবপাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে: সিনিয়র স্বরাষ্ট্র সচিব
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি