কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নাশকতা ঠেকাতে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম ভুঁইয়ার নেতৃত্বে ৩শ ফুট সড়কে অবস্থান ও মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা৷
শনিবার বিকালে উপজেলার জলসিড়ি চত্বরসহ পূর্বাচলের ৩শ ফুট সড়ক এলাকায় এই বিক্ষোভ মিছিল করা হয়।
এতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, ইউপি প্রশাসক নূর নবী ভুঁইয়া, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক জিন্নাত আলী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ হাসান শামীম প্রমুখ।
এ সময় নেতাকর্মীরা সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের নামে থাকা ছাত্র হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে নাশকতার সৃষ্টিকালে ককটেল বিস্ফোরণ, সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনায় ঝটিকা মিছিল ও ওঁতপেতে থাকা ফ্যাসিস্টদের নানা অপরাধ রুখে দিতে গুরুত্বপূর্ণ স্পটে অবস্থান ও মিছিল করেন তারা।
(ঢাকা টাইমস/১৯সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











