শৈলকুপা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পলাশ, সম্পাদক শিহাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১
অ- অ+

ঝিনাইদহের ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক আমাদের সময়ের শাহীন আক্তার পলাশ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক অগ্নিশিখার শিহাব মল্লিক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শৈলকুপা প্রেসক্লাব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্যদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নবনির্বাচিত কমিটি ২০২৬-২৭ ও ২০২৭-২৮ মেয়াদে দুই বছর দায়িত্ব পালন করবে।

নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি মাসুদুজ্জামান লিটন ও মফিজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক টিটো মিজান ও মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, কোষাধ্যক্ষ মেহেদী হাসান সোহাগ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সহদপ্তর সম্পাদক রিপন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম রানা, ক্রীড়া সম্পাদক মফিজ উদ্দীন তুহিন, সাংস্কৃতিক সম্পাদক মিশুক হোসেন, আইনবিষয়ক সম্পাদক জাকির হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল আলীম এবং সংবাদপত্রবিষয়ক সম্পাদক আক্তারজ্জামান জাসেফ।

এ ছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এইচএম ইমরান, এম হাসান মুসা, বিপুল হোসেন, আব্দুল মান্নান ও জাহাঙ্গীর আলম টুটুল।

নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণের সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতিসংঘে বদলে যাওয়া বাংলাদেশের বার্তা দেবেন তারেক রহমান
যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪
স্কুলছাত্র অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
গাইবান্ধায় নিজ বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এসআই নিহত