গাইবান্ধায় নিজ বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এসআই নিহত

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭
অ- অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান টিটোন নামে এক পুলিশ উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান টিটোন ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে ত্রুটিপূর্ণ একটি আইপিএস মেরামতের চেষ্টা করছিলেন এসআই আসাদুজ্জামান টিটোন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতিসংঘে বদলে যাওয়া বাংলাদেশের বার্তা দেবেন তারেক রহমান
যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪
স্কুলছাত্র অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
শৈলকুপা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পলাশ, সম্পাদক শিহাব