যশোরে যুবলীগ নেতা সোহরাব ঢাকায় গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে সোহরাব হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।
তিনি জানান, গোপন সংবাদে শনিবার রাত ৯টার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে বিষয়টি হাতিরঝিল থানা পুলিশ শার্শা থানা পুলিশকে অবহিত করে। গ্রেপ্তার সোহরাব হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
(ঢাকা টাইমস/২০সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












